চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষি জমির মাটি কেটে বিক্রি করায় সেখানো অভিযান চালিয়েন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৭ টা-৯ টা পর্যন্ত উপজেলার ধনাগোদা নদীর তীরবর্তী বাইশপুর, উদ্দমদী, বালুচর,লক্ষীপুর ও লামচরী এলাকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট মুমতাহিনা পৃথুলার নেতৃত্বে মতলব দক্ষিণ থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালানো হয়। এসময় বাইশপুর এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে ট্রলারে উঠানোর সময় তিন জনকে আটক করে উপজেলা ভুমি কার্যালয়ে নিয়ে আসেন। তারা হলেন,মতলব উত্তর উপজেলার সিপাহীকান্দি গ্রামে দেলোয়ার হোসেন(৩৮),মাইজকান্দি গ্রামের সাইদুল (৩১) ও একই এলাকার মোঃ সুজন(৩৭)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ৩ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ওই ৩ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট মুমতাহিনা পৃথুলা বলেন, বাংলাদেশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী, উর্বর কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা বা বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ ।আটককৃতরা সে আইন অমান্য করায় তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৩ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur