মতলবে ধর্মীয় ভাবগাম্ভীর্য মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।


আজ শনিবার সকাল সাড়ে ৮টায় মতলব দক্ষিণ উপজেলা মডেল মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা রাশেদুল ইসলাম ফরিদী ।
নামাজ শেষে মোনাজাতে বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও দেশবাসীসহ মুসলিম উম্মাহর কল্যাণ ও রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


অপরদিকে লুধুয়া ঈদ গাঁ ময়দানে সকাল ৮ টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এসময় চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড মোঃ জালাল উদ্দিন বক্তব্য রাখেন এবং মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এছাড়া সকাল ৮ টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদে,মতলব দক্ষিণ থানা মসজিদে, মতলব বাজার শাহী জামে মসজিদে সকাল ৮ টায় প্রথম জামাত এবং সকাল ৯ টায় দ্বিতীয় জামাত,মতলব হাই স্কুল জামে মসজিদে ,ঢাকিরগাঁও সামাজিক জামে মসজিদে,,মতলব নিউ হোস্টেল জামে মসজিদে, মুন্সীরহাট বাজার জামে মসজিদে, নবকলস সামাজিক জামে মসজিদে, নারায়ণপুর বাজার জামে মসজিদে, নায়েরগাঁও বাজার জামে মসজিদসহ প্রায় দেড় শতাধিক মসজিদে একই সময়ে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। তবে বৈরী আবহাওয়ার কারনে মতলব দক্ষিণ উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ নিউ হোস্টেল মাঠে পূর্ব নির্ধারিত সময়ের জামাত বাতিল করেন উপজেলা ও পৌর প্রশাসন। উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। এ মসজিদে ইমামতি করেন মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।


মতলব দক্ষিণ উপজেলার মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় মতলব বাজার শাহী জামে মসজিদে।এখানে প্রথম জামাতে ইমামতি করেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারওয়ার সেলিম।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক /
২২ মার্চ ২০২৬