Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে আড়াই কেজি গাঁজাসহ ৬ মামলার আসামী গ্রেফতার
গাঁজাসহ

মতলবে আড়াই কেজি গাঁজাসহ ৬ মামলার আসামী গ্রেফতার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকা থেকে আাড়াই কেজি গাঁজাসহ মো: আওলাদ খান নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ৫ মার্চ রাত ১ টায় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। সে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচ ঘরিয়া গ্রামের মমিন খানের ছেলে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ৬ টি মাদকের মামলা এবং ৪ টি ওয়ারেন্ট রয়েছে বলে জানান পুলিশ।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আওলাদ খাঁন দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছে।তার কারনে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এ মাদক ব্যবসার কারনে বহুবার মাদকসহ গ্রেফতার হয়ে জেলও খেটেছে।জামিনে এসে আবারও ওই ব্যবসা শুরু করে দেয়। ইতিপূর্বে তার বিরুদ্ধে ৬ টি মাদকের মামলা হয়েছে। তন্মোধ্যে বর্তমানে ৪ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সে।

গত বুধবার দিবাগত রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সুজিত,এসআই ইকরামুল ও এস আই সাইফুল অভিযান চালিয়ে মো: আওলাদ খানকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এসময় তার ঘর থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন,তার বিরুদ্ধে থানায় ৬ টি মামলা রয়েছে এবং ৪ টি মামলায় ওয়ারেন্ট ছিল।গ্রেফতার করার সময় তার কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আরও একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এ ধরনের অভিযান প্রতিনিয়ত হবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৫ মার্চ ২০২৬