মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর ডিঙ্গাভাঙ্গা আদর্শ ক্লাব আয়োজিত ‘ মিনি ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।গতকাল বিকেলে উত্তর ডিঙ্গাভাঙ্গা বালুর মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরন বলেন,যুবসমাজকে অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই এদিকসেদিক আড্ডা এবং মোবাইলের প্রতি আসক্ত না হয়ে খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে। এতে করে কিশোর গ্যাং,মাদক,সন্ত্রাস, ইভটিজিং কর্মকান্ড থেকে যুবসমাজ রক্ষা হবে।
তিনি আরো বলেন,উপাদী উত্তর ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে। সাধারণ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করা হবে।এক্ষেত্রে ইউনিয়নবাসীর সর্বাত্বক সহযোগিতা প্রয়োজন।
ওয়ার্ড বিএনপির সভাপতি জহির প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও মেম্বার পদপ্রার্থী মুক্তার হোসেন মিয়াজী,সমাজ সেবক ও মেম্বার পদপ্রার্থী ফয়েজ বকাউল।
এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, সদস্য মাহফুজ মল্লিক, জাহাঙ্গীর আলম প্রধান, দীপু সরকার প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১১ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur