আজকে এসেছি ভোটের জন্য আগামীতেও আসবো এলাকার উন্নয়ন করার জন্য: শেখ ফরিদ আহমেদ মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গত দেড় বছরে কয়েকবার আমি তরপুরচন্ডী ইউনিয়নে এসেছি। এ ইউনিয়নটি একেবারে শহরের সাথেই। আমরা সবাই মিলে এই এলাকার উন্নয়ন করতে চাই। আপনারা সবাই মিলে ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই ইউনিয়ন হচ্ছে সাবেক তিনবারের এমপি জিএম ফজলুল হকের। তিনি চাঁদপুরকে সেবা করেছেন সেভাবে আমাকেও সুযোগ দিলে আমি জিএম ফজলুল হকের উত্তরসূরি হিসেবে কাজ করতে চাই। আমাদের জি এম ফজলুল হক, এস এ সুলতান টিটু, প্রফেসর আব্দুল্লাহ ভাই অসুস্থ তারা বয়সের কারণে আসতে পারেনি। তাদের শরীর সুস্থ থাকলে আমার সাথে তারা প্রচারে আসতেন।

তিনি আরো বলেন, সরকারিভাবে মসজিদের ইমাম ও পুরোহিতদের বেতন দেওয়া হবে। ৫৪ বছর ও আপনাদের কথা কেউ চিন্তা করিনি, বর্তমানে যেটা চিন্তা করছে জনগণের নেতা তারেক রহমান। নির্বাচনে কেউ যাতে বাধা না দিতে পারে সেদিক সবাইকে সতর্ক থাকতে হবে। আপনার অনেক কষ্ট করেছেন আর কয়টা দিন কষ্ট করেন। পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন সবাইকে বলবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আজকে এসেছি ভোটের জন্য আগামীতেও আমরা আসবো এলাকার উন্নয়নে সকলের সাথে কাজ করার জন্য।

তিনি বলেন, নির্বাচন উপলক্ষে কারো সাথে কেউ খারাপ আচরণ করবেন না। মাদক ও কিশোরগ্যাংয়ের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাদের পরিবারের ছেলের মাদকের সাথে জড়িত তাদেরকে বলে দিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে পরিবর্তন করে নেন ১২ ফেব্রুয়ারীর আগেই।

ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সকাল সোয়া ৮টায় তরপুরচন্ডী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের হাজী শরিয়ত উল্যাহ রোড থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি সকাল সাড়ে ৮টায় ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের জহিরের দোকান সংলগ্ন মাঠে উঠান বৈঠক, সাড়ে ৯টায় ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের মরহুম তমিজ আলী সরকার বাড়িতে উঠান বৈঠক, পৌনে ১১টায় ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডের কাশেম বাজার সংলগ্ন বালুর মাঠে, পৌনে ১২টায় ১, ২ ও ৩নং ওয়ার্ডের জমাদার বাড়িতে উঠান বৈঠক করেন।

তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন মিয়াজীর পরিচালনায় বিভিন্ন উঠান বৈঠক বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সর্দার রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সমন্বয়ক পীরজাদা বরকত উল্যাহ খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহীদুল্লাহ্ দর্জি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সর্দার, এলাকাবাসী ডা. গণেশ চন্দ্র সরকার প্রমুখ।

গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য ইখতিয়ার উদ্দিন শিশু, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আইয়ুব আলী খন্দকার, সাধারণ সম্পাদক শাহ আলম দর্জি, সাংগঠনিক সম্পাদক তুহিন বন্ধুকসী, ছাত্রদলের সভাপতি জি এম ওমর ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহমেদ কাউছারসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

স্টাফ রিপোর্টার/
৫ ফেব্রুয়ারি ২০২৬