Home / চাঁদপুর / চাঁদপুরে ৫টি আসনে ভোটযুদ্ধে ৩৬ প্রার্থী
ভোটযুদ্ধে

চাঁদপুরে ৫টি আসনে ভোটযুদ্ধে ৩৬ প্রার্থী

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে ন্যায় চাঁদপুরের পাঁচটি আসনে ৭০৬ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চাঁদপুরের ৫টি আসনে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফরিদগঞ্জে বিএনপি-জামায়াত ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সাথে হবে ত্রিমুখী লড়াই।

এসব আসনের ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে ১২ হাজার ৫২৪জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পুলিশের তথ্যানুযায়ি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৪২২টি। চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বশেষ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় জেলার ৫ আসনে ভোটার সংখ্যা-২৩ লাখ ৩১ হাজার ২শ ৩৫ জন। এদের প্রায় অর্ধেকই মহিলা ভোটার। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৮শ ৭৪ জন। পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬শ ৪৪ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ১১ জন। প্রার্থী ৩৫ জন। কেন্দ্র ৭শ ৬ এবং কক্ষ ৪ হাজার ২শ ৬০টি। চাঁদপুরের ৫ আসনে প্রার্থী হচ্ছেন-৩৫ জন। প্রতি ৬শ’ পুরুষ ভোটারের জন্যে ১টি করে কক্ষ ও ৫শ নারী ভোটারের জন্যে ১টি করে কক্ষ থাকবে।

সে মতে চাঁদপুরের ৫টি আসনে কেন্দ্র-৭শ ৬টি এবং কক্ষের সংখ্যা ৪ হাজার ২শ ৬০টি। প্রাপ্ত পরিসংখ্যান মতে-চাঁদপুরের ৫টি আসনে প্রতিটি কেন্দ্রে ১ জন করে প্রিজাইডিং অফিসার, প্রতিটি কক্ষে ১ জন করে সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন করে পোলিং অফিসার, প্রতি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের ১ জন গানম্যান, ৫ জন পুলিশ ও ১০ আনসার-ভিডিপি সদস্য-সদস্যা এবং ২ জন গ্রাম পুলিশ ভোট গ্রহণ কাজে নিয়োজিত থাকবেন।

সে মোতাবেক ৭শ ৬ জন প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ২শ ৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮ হাজার ৫শ ২০ জন পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য এবং ১ হাজার ৪শ ১২ জন গ্রাম পুলিশ থাকবে। এ ছাড়াও নির্বাচন চলাকালে স্ট্্রাইকিং ফোর্সে বিজিবি ও সেনাবাহিনীর টহল থাকবে। আরো থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত। সকলের জন্যে প্রার্থীদের নাম, আসন ও প্রতীক এ প্রতিবেদনে উল্লেখ করা হল ।

চাঁদপুর-১, আসন-২৬০ (কচুয়া) :
১। ড.আ ন ম এহসানুল হক মিলন-বিএনপি-মনোনীত প্রার্থীর প্রতীক- ধানের শীষ। ২। আবু নছর মো. মকবুল আহমেদ-জামায়াতে ইসলামী-মনোনীত প্রার্থীর প্রতীক- দাঁড়িপাল্লা। ৩। এনায়েত হোসেন-গণ অধিকার পরিষদ-মনোনীত প্রার্থীর প্রতীক- ট্রাক। ৪। মোহাম্মদ আজাদ হোসেন-গণফোরাম-মনোনীত প্রার্থীর প্রতীক-উদয়মান সূর্ষ। ৫। আলহাজ্ব নাছির উদ্দিন-ইসলামী ফ্রন্ট-মনোনীত প্রার্থীর প্রতীক-মোমবাতি। ৬। হাবিব খান-জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর প্রতীক-লাঙ্গল।

চাঁদপুর-২,আসন-২৬১ (মতলব উত্তর- মতলব দক্ষিণ) : ১। মুফতি মানসুর আহমেদ সাকী-ইসলামী আন্দোলন-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতপাখা। ২। মো.এনামুল হক-বাংলাদেশ নাগরিক ঐক্য-মনোনীত প্রার্থীর প্রতীক- কেটলি। ৩। ড. মো.জালাল উদ্দিন-বিএনপি-মনোনীত প্রার্থীর প্রতীক- ধানের শীষ। ৪। বিল্লাল হোসেন মিয়াজী-এলডিপি-মনোনীত প্রার্থীর প্রতীক- ছাতা। ৫। এমরান হোসেন মিয়া-জাতীয় পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক -লাঙ্গল। ৬। নাসিমা নাজনীন-লেবার পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- আনারস। ৭। মো. ফয়জুন্নুর-বাংলাদেশ রিপাবলিকান পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতি।
৮। মো. গোলাফ হোসেন-গণ অধিকার পরিষদ-মনোনীত প্রার্থীর প্রতীক-ট্রাক।

চাঁদপুর-৩, আসন-২৬২ (সদর ও হাইমচর) :
১। শেখ ফরিদ আহমেদ মানিক-বিএনপি- মনোনীত প্রার্থীর প্রতীক- ধানের শীষ। ২। এ্যাড.শাহাজাহান মিয়া-জামায়াত ইসলামী- মনোনীত প্রার্থীর প্রতীক- দাঁড়িপাল্লা। ৩। শেখ জয়নাল আবদিন-ইসলামী আন্দোলন বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতপাখা। ৪। এ এইচ এম আহসান উল্লাহ-ইসলামী ফ্রন্ট-মনোনীত প্রার্থীর প্রতীক- মোমবাতি। ৫। সাংবাদিক জাকির হোসেন-গণ অধিকার পরিষদ-মনোনীত প্রার্থীর প্রতীক-ট্রাক। ৬। কমরেড জাহাঙ্গীর হোসেন-কমিউনিস্ট পার্টি- মনোনীত প্রার্থীর প্রতীক-কাস্তে। ৭। এ্যাড.সেলিম আকবর-গণফোরাম-মনোনীত প্রার্থীর প্রতীক -উদয়মান সূর্য।

চাঁদপুর-৪, আসন-২৬৩ (ফরিদগঞ্জ) ১। লায়ন মো. হারুনর রশীদ-বিএনপি মনোনীত প্রার্থীর প্রতীক- ধানের শীষ।
২। জাকির হোসাইন-স্বতন্ত্র প্রার্থীর প্রতীক- ঘুড়ি। ৩। মকবুল হোসেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতপাখা। ৪। মাহমুদ আলম-জাতীয় পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- লাঙ্গল। ৫। মো. আব্দুল হান্নান-স্বতন্ত্র প্রার্থীর প্রতীক -চিংড়ি।
৬। মনির চৌধুরী-গণফোরাম-মনোনীত প্রার্থীর প্রতীক- উদয়মান সূর্য। ৭। বিল্লাল হোসেন মিয়াজি-বাংলাদেশ জামায়াতে ইসলামী-মনোনীত প্রার্থীর প্রতীক- দাঁড়িপাল্লা। ৮। মো. আব্দুল মালেক বুলবুল-বাংলাদেশ ইসলামি ফ্রন্ট-মনোনীত প্রার্থীর প্রতীক- মোমবাতি।

চাঁদপুর-৫, আসন নং-২৬৪ (হাজীগঞ্জ-শাহরাস্তি) :

১। ইঞ্জিনিয়ার মমিনুল হক-বিএনপি-মনোনীত প্রার্থীর প্রতীক- ধানের শীষ। ২। আল্লামা মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী-ইসলামী ফ্রন্ট -মনোনীত প্রার্থীর প্রতীক -চেয়ার। ৩। মোহাম্মদ আলী পাটওয়ারী-ইসলামী আন্দোলন-মনোনীত প্রার্থীর প্রতীক- হাতপাখা। ৪। মির্জা গিয়াস উদ্দিন-জাতীয় পার্টি-মনোনীত প্রার্থীর প্রতীক- লাঙ্গল। ৫। ড.নিয়ামুল বশির-এলডিপি-মনোনীত প্রার্থীর প্রতীক-ছাতা। ৬। মাহমুদ হাসান নয়ন-ইনসানিয়াত বিপ্লব-মনোনীত প্রার্থীর প্রতীক- আপেল।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, জেলার পাঁচটি আসনে ভোটারদের ভোট গ্রহণের নিরাপদ পরিবেশ তৈরীর জন্য ৭০৬টি ভোট কেন্দ্রে ১হাজার ৯২০ পুলিশ সদস্য, সেনাবাহিনী ৯৮১ জন, বিজিবি ২৩৫, আনসার সদস্য ৯১৭৮, কোস্টগার্ড ২১০, প্রিসাইডিং অফিসার ৭০৬, সহকারী প্রিসাইডিং অফিসার ৪২৭৬, পোলিং অফিসার ৮৫৫২, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩১, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০ জন দায়িত্ব পালন করবেন। এছাড়াও মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলার দুর্গম চরের ২২টি ঝুঁকিপূর্ণ ভোট আইনশৃঙ্খলা বাহিনী সদস্য দায়িত্ব পালন করবেন।

প্রাপ্ত তথ্যানুযায়ি চাঁদপুর-১ (কচুয়া) আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৬জন এবং ঝুঁকপিূর্ণ ভোট কেন্দ্র ১০১, চাঁদপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৮জন এবং ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১২৩, চাঁদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৭ এবং ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১০৪, চাঁদপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৮জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩৮ ও চাঁদপুর-৫ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৭জন এবং ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৫৬টি। পাঁচটি আসনের মধ্যে চাঁদপুর-১, ৩ ও ৪ আসনে বিএনপি-জামায়াত ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাকি চাঁদপুর-২ ও চাঁদপুর-৫ আসনে ১১ দলীয় জোটের এলডিপির প্রার্থী অপরিচিত মুখ হওয়ার কারণে খুব সহজে বিজয় পাবে বিএনপির প্রার্থীরা। এই দুই আসনে অন্যান্য দলের প্রার্থীরাও কোন অবস্থান তৈরী করতে পারেনি।

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: নাজমুল ইসলাম সরকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য চাঁদপুর জেলা প্রশাসন সকল প্রস্ততি সম্পন্ন করেছে। আমি মনে করি চাঁদপুরের ৫টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ইনশাআল্লাহ। ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরো বলেন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী মাঠে সার্বক্ষণিক তৎপর রয়েছে। এসময় তিনি চাঁদপুর প্রেসক্লাব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিকভাবে প্রশাসনকে সহযোগিতা কমনা করেন।

স্টাফ করেসপন্ডেট/
১২ ফেব্রুয়ারি ২০২৬