হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কর্তৃক ইফতার-সাহরি-চিরস্থায়ী ডিজিটাল ক্যালেন্ডার প্রকাশ
আগামি ১৯ ফেব্রুয়ারি এ বছরের পবিত্র মাহে রমজানের প্রথম রোজা শুরু হচ্ছে। দানবীর , ওয়াকিফ ও প্রতিষ্ঠাতা মোতোয়াল্লী আলহাজ মরহূম আহমদ আলী পাটওয়ারী (রহ.) ওয়াকফ এস্টেট কর্তৃক পরিচালিত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স কর্তৃক আসন্ন রমজান উপলক্ষে এ বছরের ‘ইফতার-সাহরি , ডিজিটাল প্রিন্টে চিরস্থায়ী নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অনুমোদিত নির্ধারিত সময় সূচি অনুয়ায়ী ইফতার ও সাহরির সময় দেয়া হয়েছে। এতে রয়েছে – রোজার ফজিলত, রোজার নিয়ত,ইফতারের দোয়ার বাংলায় অনুবাদ ও ঈদের ৩টি জামাতের সময় সূচি ।
জামাতের সময় সূচি হলো : ১ম জামাত সকাল ৭ টায় এবং ইমামতি করবেন মুফতি মো.আবদুর রউফ। ২য় জামাত ৮ টায় এবং ইমামতি করবেন মাও.হাফেজ মো.আনাছ। শেষ জামাত হবে ১০ টায় এবং ইমামতি করবেন মাও. হাফেজ মো. এমদাদ উল্লাহ। এক সময়ে পাক ভারত উপমহদেশের বৃহত্তম জুমাতুল বিদার জামাত উদযাপনের প্রতিষ্ঠান হিসেবে খ্যাত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে শেষ শুক্রবার জুমাতুল বিদার আলোচনা পর্বে মসজিদের সুদীর্ঘকালের খতিব ও জামিয়া আহমদিয়া কওমী মাদ্রসার মোহতামিম মুফতি মোহাম্মদ আবদুর রউফ ঐ ষোষণা করেন।
প্রতিবছরই হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স কর্তৃক মাহে রমজানের পূর্ব প্রকাশিত ‘ইফতার ও সাহরির সময়সূচি’ সম্মলিত সূচিপত্রে এ সময়সূচি উল্রেখ করা আছে।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতোয়াল্লী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র,ইউনিভার্সিটি অব লন্ডনের ল’ গ্রেজুয়েট এবং সমাজবিজ্ঞানী আলহাজ¦ প্রিন্স শাকিল আহমেদ বলেন,‘ আল্লাহর অশেষ মেহেরবাণীতে সকল মুসল্লীদের জন্যে ইফতার-সাহরি ও নামাজের চিরস্থায়ী ডিজিটাল ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে ।
মসজিদের সৌন্দর্য বাড়াতে দৃষ্টিনন্দন কাজ করা হচ্ছে । মসজিদে আসন্ন রোজা শেষে পূর্বের মতই ৩টি জামাত অনুষ্ঠিত হবে এবং ইতোমধ্যেই সকল প্রকার প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নেয়া হবে।’ তিনি আরোও বলেন,‘এ ব্যাপারে সকল প্রস্তুতি মাহে রমজানেই গ্রহণ করা হবে। জুমাতুল বিদার পর পর পুনরায় ঈদের জামাত অনুষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবুও সববিষয়গুলো তদারকির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের রুটিন মাফিক কাজ বন্টন করা হয়েছে। মোতাওয়াল্লী হিসেবে আমি নিজেও ব্যবস্থাপনার সবদিক সার্বক্ষণিক মনিটরিং এর দায়িত্ব পালন করে যাচ্ছি।’
১০ ফেব্রুয়ারি ২০২৬
এ জি