বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
দীর্ঘদিন পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।
এবার ৯ সাধারণ বোর্ডে ৬৮ হাজার ৭ শ ৬৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ১শ ৮০ জন ও কারিগরিতে ২শ ৮ জন বৃত্তি পেয়েছে। ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়।
নীতিমালা অনুযায়ী বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্ধারিত কোটার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে। ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে এ বছর ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে।
২৫ ফেব্রুয়ারি ২০২৬
এ জি