Home / খেলাধুলা / বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন মতলবের ডা. শামীম

বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন মতলবের ডা. শামীম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ-২০২৬ নির্বাচনে জয় পেয়েছেন চাঁদপুর মতলবের কৃতি সন্তান অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। তিনি ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু হয় ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রাপ্ত ভোটে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব (সিনিয়র সহ-সভাপতি) থেকে জিতেছেন ডা. শামীম।

অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে ক্যাটাগরি-২ (ঢাকাভিত্তিক ক্লাব) থেকে একজন প্রার্থী হন। তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন বিসিবি নির্বাচনে বোর্ড ডিরেক্টর পদে লড়েছেন।

অধ্যাপক ডা. শামীম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

চাঁদপুর টাইমস রির্পোট/ ৮ জুন ২০২৬