বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মন্টু খানের বাসায় চুরি

চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ম্শোারেফ হোসেন মন্টু খানের খেরুদিয়ার বাড়ির বাসায় চুরি হয়েছে । ২৫ অক্টোবর রোববার রাতে বা ভোররাতে ভবনে ভেন্টিলেটর ভেংগে অভিনব কৌশলে চোর চক্র ঘরের ভেতর প্রবেশ করে । ভেতরে ঢুকে স্টীলের আলমিরায় রডের সাবাল ব্যবহারে করে লকার ভেঙ্গে ফেলে এবং তার মেয়ে ও ছেলের পৃথক পৃখক রুমের সবকিছু তছনছ করে ফেলে। তারা ঘরের ৩টি কক্ষেরই জিনিসপত্র ব্যাপক তল্লাসী চালায় । বিভিন্ন নামী-দামী কাপড়-ছোপড়,আইপিএস,মোবাইল ও অন্যান্য জিনিসপত্র বেঁধে নেয়ার প্রস্তুতি কালে সম্ভবত: ভোর হয়ে যায় ।

খুব ভোরে পাশের প্রতিবেশি এ বাসার বাহিরের লাইট বন্ধ করতে গেলে চোর দৌড়ে পালিয়ে যায় এবং পশ্চিম পাশের দরজা খোলা দেখতে পান। তবে কী পরিমাণ টাকা বা স্বর্ণালংকার নিয়ে গেছে-তা’ এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নি।

এদিকে সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন মন্টু খান নিজে মটরসাইকেল দুর্ঘটনায় অসুস্থ হওয়ায় ডাক্তারের কাছে গিয়ে রাতে বাসায় আসেন নি। মেয়ের অসুস্থ্যতার জন্যেও তাঁর সহধর্মিণী ও ছেলে সাঈফ খান হাসপাতালে অবস্থান করার কারণেই এ রাতে বাসায় কেউ ছিল না। সকালে স্থানীয় লোকজন,মসজিদের ইমাম,ঢাকা থেকে ভোরে আসা আলহাজ্ব হারুণুর রশিদ খানের মেজো ছেলে হূমায়ূন কবীর খান, আকতার বকাইল,ইছহাক তফদারসহ আশ-পাশের লোকজন ঘরের পরিস্থিতি স্ব-চক্ষে এসে দেখেন।

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৬
এ জি