বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা সজল কুমার বড়ুয়াকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকালে অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এএসআই (নিরস্ত্র) পদ থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত সজল কুমার বড়ুয়াকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে তাকে এই বিভাগীয় পদোন্নতি প্রদান করা হয়।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, পদোন্নতি শুধু মর্যাদা বৃদ্ধির বিষয় নয়, বরং এটি দায়িত্ব ও জবাবদিহিতা আরও বাড়িয়ে দেয়। একজন পুলিশ সদস্য হিসেবে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে প্রত্যেক পুলিশ সদস্যকে মানবিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি জনগণের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার মাধ্যমে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা সজল কুমার বড়ুয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী
১৫ মার্চ ২০২৬