বিপুল ভোটে বিজয়ের সম্ভাবনা ড. জালাল উদ্দিনের

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. জালাল উদ্দিনের বিপুল ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে। ওই নির্বাচনী এলাকার সাধারণ ভোটার এবং দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে এমনটিই জানা যায়।

এ আসনে জামায়াতে ইসলামের কোন প্রার্থী না থাকা এবং এলডিপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মোঃ বিল্লাল হোসেন এলাকায় অপরিচিত হওয়ায় এ আসনে বিএনপি’র বিপরীতে কেহই প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে না বলে মনে করে সচেতন মহল।

তাছাড়া, দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির পাঁচটি গ্রুপ থাকলেও এখন একট্রা হয়ে ধানের শীষের পক্ষে কাজ করছে।

এলাকার রিকশাচালক মো. মহসিন বলেন আমরা এই নির্বাচনে বিএনপির প্রার্থীকে দেখতে পেলেও অন্য কোন দলের প্রার্থীকে প্রচার প্রচারণায় তেমন একটা দেখতে পাইনি।

স্কুল শিক্ষক আব্দুস সাত্তার বলেন, যদি এ আসনে বিএনপি’র বিপরীতে জামাতের প্রার্থী থাকত কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হত। কিন্তু ১১ দলীয় জোট এলডিপি যাকে মনোনয়ন দিয়েছে তাকে কেউ চেনে না। তিনি জামাতের কিছু ভোট পেতে পারেন।

এ আসনে ৮জন প্রার্থী থাকলেও গণঅধিকার পরিষদের প্রার্থী বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের অন্যতম নেতা ডা. মোবিন ১১ দলীয় জোটের কারণে তিনি তার জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে চাঁদপুর-২ নির্বাচনী আসনে বিএনপির আর কোন শক্ত প্রতিদ্বন্দ্বি দৃশ্যত নেই। কেননা, এখানকার অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া একাধিকবার নির্বাচনে অংশগ্রহণ করলেও কখনো তিনি বিজয় অর্জন করতে পারেননি। আর ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী এই আসন থেকে সর্বশেষ নির্বাচনে তার প্রাপ্ত মোট ভোট সংখ্যা ছিল ৩৯৮টি।

এদিকে জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে চাঁদপুর ২ আসনের বিএনপি’র প্রার্থী ড. মো.জালাল উদ্দিন বিজয় লাভ করবে বলে দাবী করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বশির উদ্দিন বলেন, চাঁদপুর-২ নির্বাচনী এলাকাটি হচ্ছে বিএনপি ঘাটি।বিগত ১৭ টি বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার সময় এসেছে নিজের ভোট নিজে দেয়ার। তাই ভোটাররা খুবই উৎফুল্ল ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার জন্য। আগামী ১২ তারিখে ব্যালট ভোটের মাধ্যমে প্রমান করতে চায় এ এলাকা বিএনপি তথা ধানের শীষের ঘাটি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১০ ফেব্রুয়ারি ২০২৬