চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অসহায় ও বিধবা নারী নুরজাহান বেগম (৫০) কে একটি টিনের ঘর করে উপহার দিলেন একই এলাকার সরাইলকান্দি গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও বিআরবি ক্যাবল ইন্ডাষ্ট্রিজ লিমি. এর পরিচালক ( সেলস ও মার্কেটিং) মো: রফিকুল ইসলাম রনি।
গত শুক্রবার (২০ মার্চ) বিকালে স্থানীয়দের নিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর তার হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।
নুরজাহান বেগম জানান, আমার স্বামী বাবুল হোসেন প্রায় ১৯ বছর আগে ২শিশু পুত্র রেখে মারা যায়। পরবর্তীতে তিনি ২অবুজ সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়লে পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা রফিকুল ইসলাম রনি তার পরিবারের পাশে দাড়ান। এক পর্যায়ে প্রায় ২ লক্ষ টাকা ব্যায়ে একটি টিনের নতুন ঘর নির্মান করে দেন।
নুরজাহান বেগম জানান, তার পরিবারে উপার্যনক্ষম কেউ না থাকায় ২সন্তানকে নিয়ে শুরু হয় তার কষ্টের জীবন। মানুষের সহযোগীতা ও অন্যের বাসায় কাজ করে সন্তানদের নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। তার ২ছেলের মধ্যে ১ ছেলে মানসিকভাবে কিছুটা অসুস্থ। নতুন ঘর পেয়ে তিনি জানান, এতদিন একটু বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পরতো। রাতে ঘুমাতে পারতম না। রান্না বান্না বন্ধ থাকতো। এখন ঘর পেয়ে আমি অনেক খুশি। স্থানীয়রা জানান, এতদিন তিনি একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। যেকোনো সময় সেটি ভেঙ্গে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারতো। রফিকুল ইসলাম রনি তাকে একটি ঘর করে দেওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। রফিকুল ইসলাম রনি জানান, দীর্ঘদিন ধরে আমি মানবিক কাজ করে আসছি। কিছুদিন পূর্বে অসহায় বিধবা এই মহিলার কথা এলকাবাসী আমাকে অবগত করেন। আমি সেখানে গিয়ে তার কষ্টের জীবন ও জরার্জীণ ঘরে বসবাস করতে দেখি। তখনই তাকে একটি নতুন টিনের ঘর করে দেওয়ার সহায়তা করেছি। আমি ও আমার পরিবারের সদস্যদের সহযোগীতায় ঈদুল ফিতরের পূর্বেই উপহার হিসেবে তার ঘরের কাজ স¤পন্ন করে তার হাতে চাবি তুলে দেই। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। এদিকে একের পর এক মানবিক কাজ করে সাধারণ মানুষের মন জয় করেছেন বিশিষ্ট সমাজসেবক ও বিআরবি ক্যাবল ইন্ডাষ্ট্রিজ লিমি. এর পরিচালক মো: রফিকুল ইসলাম রনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৪ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur