বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকার গঠনের পর এটাই হবে দলটির স্থায়ী কমিটির প্রথম বৈঠক।

জাতীয় নির্বাচনের আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

দলীয় সূত্রমতে, আজকের বৈঠকে দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে পর্যালোচনা, সংবিধান সংস্কার পরিষদ ও ‘জুলাই জাতীয় সনদ’ নিয়ে বিস্তারিত আলোচনা, বৈশ্বিক জ্বালানি সংকট এবং দেশে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাব মোকাবিলায় করণীয়, সংরক্ষিত নারী আসন এবং দলের অভ্যন্তরীণ সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া।

৪ এপ্রিল ২০২৬
এ জি