ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আজ শুক্রবার। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানিয়েছেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নারী আসনের জন্য মনোনয়ন ফরম পাওয়া যাবে। বেলা ১১টা থেকে এ ফরম সংগ্রহ করা যাবে। ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।
তিনি বলেন, ‘মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিতে হবে ১২ এপ্রিলের মধ্যে। মনোনয়ন জমা দেওয়ার সময়ে ৫০ হাজার টাকা জমানত হিসেবে দিতে হবে।’
১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
১০ এ প্রি ল ২০২ ৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur