বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) শেষ বিকেলে ফরিদগঞ্জ বাজারের তুলাতলী জামে মসজিদ সংলগ্ন আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন মিলনায়তনে উপজেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোতাহার হোসেন পাটওয়ারীর উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোতাহার হোসেন পাটওয়ারী।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিজুর রহমান আজিজ, হারুনুর রশিদ, আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটওয়ারী, জাকির পাটওয়ারী, আবুল কাশেম, বিল্লাল হোসেন ভূঁইয়া, মো. ইব্রাহিম, তাজুল ইসলাম, হারুন কমিশনার, বাবুল মাল, মিলন গাজী, বাচ্চু, কিবরিয়া শেখ ও শাহজাহান গাজী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, আমির হোসেন খান, উপজেলা যুবদল নেতা মামুনুর রশিদ, জহিরুল ইসলাম, হাবিব, মাহিন, সুমন, আরিফ, মাহফুজ, আনোয়ার হোসেন, রাসেল, মাসুদ, জয়নাল পাটওয়ারী, মুরাদ হোসেন, কামরুল রাঢ়ী ও সবুজ।

স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেন স্বপন, উপজেলা নেতা খিজির আলম, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম সুমন, সফিকুর রহমান, পারভেজ হোসেন আবির, শরিফুল ইসলাম, রফিক হোসেন, তানজিল গাজী, শাহরিয়ার হোসেন জিসান, পিয়াস মিজি, নূর আলম রাশেদ, আকাশ সরকার, সাহাবুদ্দিন মিজি, মাসুম ও রাজু হোসেন প্রমুখ।
সভায় দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ আগস্ট ২০২৬