বালিয়া-চান্দ্রা ও শাহমাহমুদপুরে খালের পাশে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন এমপি

প্রধানমন্ত্রীর নির্দেশনা “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচিকে সামনে রেখেই চাঁদপুর সদরের বালিয়া,  চান্দ্রা ও  শাহমাহমুদপুর ইউনিয়নে খাল পূর্ণঃখনন ও খালের পাশে  বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বালিয়া ও চান্দ্রা খাল  সংলগ্ন এলাকায় উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

উদ্বোধনকালে তিনি তার বক্তব্য বলেন, কথা কম, কাজ বেশি সেই নেতার নাম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪ মাস হয়েছেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দিয়েছেন। তার মধ্যে চাঁদপুরও কিছু পেয়েছেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন ইনশাল্লাহ এই বছরের মধ্যে কিছুটা পাবেন বাকিটা আগামী বছর পুরাটাই পাবেন। 

তিনি বলেন, খাল কাটা কর্মসূচিতে সারা বাংলাদেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। চাঁদপুর সদরে ও শাহারাস্তিতে এসে খাল খনন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খালের পরিচ্ছন্নতার রক্ষার দায়িত্ব  আপনাদের। সব দায়িত্ব পুরুষদের দিয়েন না ফ্যামিলি কার্ডের সুবিধা ভোগী যারা পাবেন, তারা এই বৃক্ষগুলো নিজেদের সন্তানের মত দেখবেন । যেই বৃক্ষগুলো লাগানো হচ্ছে  আমরা পাঁচ বছর পরে এর সুবিধা পাব।

তিনি আরো বলেন, যার মোবাইলে জুয়ার অনলাইনের অ্যাপস পাওয়া যাবে তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন। ফ্যামিলি কার্ডের জন্য কাউকে টাকা দিতে হবে না। ক্যান্সারও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের প্রধানমন্ত্রী তারেক রহমান সহযোগিতা করছেন। এবারের বাজেটে  প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যান্সার রোগীদের সেবার জন্য জুলাই মাস থেকে এক লাখ টাকা করেছেন। 

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, স্থানীয় কৃষক ফয়েজুল্লাহ মিঠু ও হাফিজুল্লাহ গাজী। 

একই দিন শনিবার দুপুর ২টায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় চাঁদপুর  সদর উপজেলার বিশ্ব খাল পূর্ণঃখনন (ডাকাতিয়া নদী হইতে ঘোষেরহাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত) প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খানসহ জেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

স্টাফ রিপোর্টার/ ২০ জুন ২০২৬