বারকাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হলেন সাংবাদিক জহিরুল ইসলাম জয়
দেশের আইন অঙ্গনের অভিভাবক বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেয়ে পূণাঙ্গ এডভোকেট হলেন সাংবাদিক জহিরুল ইসলাম জয়। ১৫ মার্চ ২০২৬ ইং তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েভ সাইডে ২০২৫ সালে অংশগ্রহণরত এমসিকিও, রিটেন ও সর্বশেষ ভাইভা পরীক্ষা উত্তির্নদের ফাইনাল ফলাফল প্রকাশিত হয়। তার মধ্যে ২০২৫ সালে সাংবাদিক জহিরুল ইসলাম জয় একবারে উক্ত দাপ পরীক্ষায় পাশ করে পূণাঙ্গ এডভোকেটশীপ অর্জন করেছে।
উল্লেখ্য, জেলার একমাত্র মফস্বল থেকে হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম জয় দীর্ঘ প্রায় ২০ বছর টানা বিভিন্ন স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পন, চাঁদপুর প্রবাহ, চাঁদপুর টাইমস্, ও জাতীয় দৈনিক জনকণ্ঠ, সময়ের আলোসহ বর্তমানে ইনকিলাব পত্রিকা কর্মরত রয়েছেন।
তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা গ্রামের মরহুম সুলতান আহমেদের বড় ছেলে। ৩ বোন ২ ভাইয়ের মধ্যে সাংবাদিক জহিরুল ইসলাম মধ্যবিক্ত পরিবার থেকে জীবন সংগ্রামে পথচলা। অল্প বয়সে সংসারের হাল ধরতে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুই সন্তানের জনকের দায়িত্বও বহন করে আসছেন। মধ্যবিক্তের বেড়াজালে একদিকে সংসার অন্যদিকে চ্যালেঞ্জিং সাংবাদিকতা পেশার পাশাপাশি বিএসএস ডিগ্রি অর্জনের পর চাকরির চেষ্টা ব্যর্থ হয়ে পুনরায় পড়াশোনা লিপ্ত হয়ে ২০১৯ সালে এলএলবি পাশ করেন। তার পর থেকে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে সিনিয়র এডভোকেট সেলিম আকবরের চেম্বারে সময় দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিও, রিটেন ও ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করে অবশেষে সফলতা লাভ করেন।
দীর্ঘদিন ধরে মফস্বল সাংবাদিকতা পেশা থেকে এডভোকেটশীপ পেশায় নিজেকে শামিল করতে পেরে সর্বপ্রথম মহান রাব্বুল আলামীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাবার স্বপ্ন পূরণে মায়ের দোয়া ও জীবনসঙ্গিনীর সহযোগিতায় তার এ কৃতকার্য ফলাফল বিশেষ অবদান বলে দাবি করেন তিনি।
সাংবাদিক জহিরুল ইসলাম জয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আগামী দিনে আইনজীবী হিসাবে কাজ করতে গিয়ে চাঁদপুর জেলার সকল সাংবাদিকদের ও দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক/
১৬ মার্চ ২০২৬