ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে : জেলা শিক্ষা অফিসার

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন.‘ ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমাদেরকে অবশ্যই বর্তমান প্রযুক্তির মোবাইল, ফেজবুক ও এন্ডয়য়েট এর অপব্যবহার থেকে দূরে থাকতে হবে।নিজকে ।খেন তৈরি করার সময়। আগামি এস এসসি পর্যন্ত সময়কে কাজে লাগিয়ে ভালো ফলাফল করে পিতামাতা ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে হবে।’

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা কালে ২৪ আগস্ট বেলা সাড়ে ১১ টায় এ কথাগুলো বলেন। বিদ্যালয়ের চলতি দায়িত্বে নিয়োজিত মো. ওয়াহিদুর রহমান এর সভাপতিত্বে সভায় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। নজরুল গবেষণা পরিষদ চাঁদপুরের সাধারণ সম্পাদস ও সাংবাদিক আবদুল গনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
মধূসুদন উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার মান নিয়েও তিনি শিক্ষকদের সাথে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

জেলা শিক্ষা অফিসার ২০২৬ সালের এস এস সি পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে কিভাবে ফলাফল উন্নয়ন করা যায় সে বিষয়ে কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব,পাঠাগার এবং বিজ্ঞান ল্যাব পরিদর্শন করে ল্যাবের ব্যবহার বাড়াতেও প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া অনুত্তীর্ণ শিক্ষার্থীকে,গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অনুশীলন,নজরুলবর্ষ উদযাপনের বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন,ডিবেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বাকপটু করে গড়ে তোলা,প্রতি বছর বিদ্যালয়ে লাইব্রেরি সচল রাখা,সহ-পাঠক্রমিক কার্যাবলি বাস্তবায়ন,বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং জোরদার করা,পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরি সহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক -শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করেন।

বেলা সাড়ে ১২ টায় তিনি অনুরূপ পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করেন।

২৪ আগস্ট ২০২৬
এ জি