বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি কনফারেন্স রুমে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান মিসেস মনোয়ারা ভূইয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার আব্দুল মাজেদ, ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার।

কোরআন থেকে তেলাওয়াত করেন কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক মুসা কালিমুল্লাহ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মোঃ ফারুক হোসেন। এছাড়া আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম প্রচার সম্পাদক সুভাষ চন্দ্র শিকদার দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিপন, কবিতা পাঠ করেন নোয়াখালী জেলার সেক্রেটারি ফারুক আহমেদ, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি মিসেস মনোয়ারা ভূঁইয়া বলেন, আমরা এসোসিয়েশন করতে এসে সব সময় সত্য কথা বলার চেষ্টা করব, মিথ্যার সাথে থাকবো না। এতে আমাদের ভালোই হবে, আপনারা সবাই ভাল কাজ করে যান, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।এসোসিয়েশন করতে হলে অনেকে অনেক কথা বলবে সেদিকে কান দিয়ে লাভ নেই, সত্যকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। অনুষ্ঠানের প্রধান আলোচক মোহাম্মদ মিজানুর রহমান সরকার বলেন, আমি সবসময় অ্যাসোসিয়েশনের জন্য কাজ করে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ভাল কাজ করে যেতে পারে আপনারা সবাই আমার সাথে সব সময় থাকবেন যেন সত্য কথা বলতে পারি। অনুষ্ঠান শেষে তিনটার গার্ডেন বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।

স্টাফ রিপোর্টার/
৭ ফেব্রুয়ারি ২০২৬