বন্ধুমহল ক্রীড়া চক্রের সভাপতি শাওন সস্পাদক রিয়াদ

চাঁদপুর পুরানবাজারের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বন্ধুমহল ক্রীড়া চক্রের দুই বছর মেয়াদী পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে সংগঠনের ইফতার মাহফিল ও সাধারন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ৩১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি যারা রয়েছেনঃ সভাপতি শাওন পাটওয়ারী, সহ-সভাপতি মোঃ আনোয়ার বেপারী, এমদাদ মৃধা, আরিফ কাজী, সাধারন সম্পাদক রিয়াদ মাঝি, সহ-সাধারন সম্পাদক হাসান খান, মিজান মুন্সি, সাংগঠনিক সম্পাদক পারভেজ লস্কর, তানভীর আহমেদ, তারেক মিজি, মিরাজ লস্কর, ক্রীড়া সম্পাদক বিষ্ণু দাস, সহ-ক্রীড়া সম্পাদক তুহিন আহমেদ, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক রাজেশ রায়, দপ্তর সম্পাদক সাইফুল আহমেদ, কার্যকরী সদস্য মোবারক বেপারী, ফিরোজ আলম, আজহারুল ইসলাম রাজন, চুন্নু গাজী, মিলন গাজী, সোহাগ খান, মুন্না দেওয়ান, শাহআলম সরদার, রাসেল মিজি, সোহাগ মাঝি, শাহআলম আহমেদ, সোহেল রানা, রিয়াদ ঢালী, রাজিব কাজী, আওলাদ হোসেন।

২০০১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি দীর্ঘদিন যাবত পুরান বাজারে ক্রীড়াঙ্গনে ভূমিকা রেখেছে। আগামীতে এই কমিটির মাধ্যমে পুরান বাজারের ক্রীড়াঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে সদস্যরা আশা ব্যক্ত করেন সদস্যরা।

স্টাফ রিপোর্টার/
১০ মার্চ ২০২৬