প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ : চাঁদপুরে বৃত্তি পেলো ১,৬২০ জন
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ১২ জুলাই রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
চাঁদপুরে বৃত্তি পেলো ১ হাজার ৬ শ ২০ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬ শ ৮৩ জন এবং ৯শ ৩৭ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সরবরাহকৃত ওয়েবসাইডে প্রকাশিত কপি থেকে ১৩ জুলাই দুপুরে এ তথ্য জানা গেছে । শিক্ষার্থীগণকে দু’ধরনের বৃত্তি দেয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫শ জন। বর্তমান বৃত্তির হার অনুযায়ী- ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩শ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা ও বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে
প্রাপ্ত তথ্য মতে, এবার সরকারি -বেসরকারি ভাবে আলাদাভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। সে মতে- চাঁদপুর জেলার ৮ উপজেলায় সরকারি প্রতিষ্ঠান ১ হাজার ১শ ৫৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৬শ ১০ সরকারি ও বেসরকোরি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৭৭ জন টেলেন্টপুল, বেসরকারিভাবে ১শ ৬ জন, সরকারিভাবে সাধারণ গ্রেডে পেয়েছে-৭ শ ৯৪ জন এবং বেসরকারিভাবে ১শ ৪৩ জন শিক্ষার্থী।
প্রাপ্ত সিটের তথ্য মতে, চাঁদপুর সদরে সরকারি ট্যালেন্টপুলে ৯৯ জন, বেসরকারি ২৩ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ১৪৬জন ,বেসরকারি ৩৫ জন । হাজীগঞ্জে সরকারি ট্যালেন্টপুলে ৮৪ জন , বেসরকারি ১২ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ১৪১জন , বেসরকারি ১৯ জন । শাহরাস্তি সরকারি ট্যালেন্টপুলে ৬৩ জন, বেসরকারি ৮ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ১০৭ জন, বেসরকারি ১২ জন। কচুয়ায় সরকারি ট্যালেন্টপুলে ৯০ জন বেসরকারি ১১ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ৯৯ জন, বেসরকারি ১৬ জন । মতলব উত্তরে সরকারি ট্যালেন্টপুলে ৮৫ জন , বেসরকারি ৭ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ৮৯ জন, বেসরকারি ১১ জন । মতলব দক্ষিণে সরকারি ট্যালেন্টপুলে ৪৫ জন , বেসরকারি ৯ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ৮১ জন, বেসরকারি ১৩ জন। ফরিদগঞ্জে সরকারি ট্যালেন্টপুলে ৯৩ জন, বেসরকারি ২০ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ১০১ জন, বেসরকারি ২৯ জন । হাইমচরে সরকারি ট্যালেন্টপুলে ১৮ জন , বেসরকারি ১৬ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ৩০ জন, বেসরকারি ৮ জন।
২০২২ সাল থেকে আলাদা করে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে ২০ শতাংশ শিক্ষার্থী নিয়ে বৃত্তি পরীক্ষা হয়। বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এ চারটি বিষয়ে হয় পরীক্ষা। চাঁদপুর জেলার ১ হাজার ১শ ৫৬টি সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৬৮ জন। কেন্দ্র ২২ টি। এর মধ্যে বালক ৪ হাজার ৯শ ৪৮ জন এবং বালিকা ৮ হাজার ১শ ২০ জন।
এবারের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দু-তৃতীয়াংশই বালিকা। বেসরকারির পরিসংখ্যাটুকুৃ এখানে সম্পৃক্ত হয়নি। এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৮ হাজার ৮১০টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে, যার মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩ হাজার ২০৫টি। পরীক্ষায় উপস্থিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ৭৫৯ জন। যার মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন। বেসরকারি বিদ্যালয়ের ৭৫ হাজার ৪৫৫ জন। এবার পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেন ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২ লাখ ৫৬ হাজার ১১৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৮৮ হাজার ৯২৪ জন।
১৫- ১৮ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন। উপস্থিতির হার ৬৫ দশমিক ১১ শতাংশ। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন। বেসরকারি বিদ্যালয়ের ৭৫ হাজার ৮৫৫ জন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী দু বছর এ আর্থিক সুবিধা পাবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ। ছবি : প্রথম আলো থেকে সংগৃহীত ।
আবদুল গনি
১৩ জুলাই ২০২৬
এ জি