Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ
সরকারি

ফরিদগঞ্জে সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি খালের উপর পিলার উঠিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় স্থানীরা বাঁধা দিলে অবৈধ দখলদার ও তার লোকজন প্রকাশ্যে হুমকি ধমকির মধ্যে রেখে কাজ চালিয়ে যাচ্ছে। প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগদাইর মনতলা খালের উপর অবৈধ স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া যায়। অবৈধ স্থাপনা নির্মাণ কারী দূরবর্তী এলাকা থেকে এখানে বাড়ী করেন যার নাম হেলাল উদ্দিন। তিনি চাঁদপুর জেলা ও দায়রা জজ এলাকায় বিভিন্ন মক্কেলকে আইনজীবীর মাধ্যমে আইনি সুবিধা দিয়ে আসছেন বলে জানাযায়।

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন, শাহআলম ও মাসুদ হোসেন বলেন, শতবছরের পুরাতন এ খালটি দিয়ে মনতলা, পাচৈই, ডোমরা, গুয়াটোভাসহ বেশ কিছু উচু কৃষি মাঠে সেচ পানি নিষ্কাশনের ব্যবস্থা চলমান রয়েছে। কিন্তু হঠাৎকরে এ লোক এখানে এসে বাড়ী করে তার চলাচলের পথের সুযোগ নিয়ে এখন সরকারি খালের উপর পিলার উঠিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করে আসছে। আমরা এ বিষয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

পাশ্ববর্তী বাসিন্দা এসপি সোহেল উদ্দিনের বাড়ীর সামনে খাল দখলে বাঁধা দিলে তাও কর্ণপাত করছে না এ হেলাল উদ্দিন। তার হাত নাকি অনেক লম্বা। তাই এখানকার সচেতনমহল তার অবৈধ স্থাপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

এ বিষয়ে হেলাল উদ্দিনের কাছে কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি একা কি উঠিয়েছি এমন অনেক জায়গা রয়েছে যাদের দেখে আমি এখানে পিলার দিয়ে দুই পাড়ের অংশ দখল করেছি।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু বড়ুয়া বলেন, অভিযোগের আলোকে ইতিমধ্যে স্থানীয় চেয়ারম্যান বেলায়েত হোসেনকে সরেজমিনে গিয়ে বিস্তারিত জানানোর নির্দেশনা দিয়েছি, তার আলোকে পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
৫ সেপ্টেম্বর ২০২৬