ফরিদগঞ্জে ভোটারদের ব্যাপক উপস্থিতিতে চলছে ভোট গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল সাড়ে সাতটা থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রিসাইডিং কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয় এবং এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
পশ্চিম গাব্দের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮০ বছর বয়সী বৃদ্ধ রহিম উদ্দিন, পশ্চিম বড়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আছিয়া বেগম (৬৭), ফরিদগঞ্জ মহিলা মাদ্রাসায় কোহিনুর বেগম, রোওশনারা বেগম, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ে আফিয়া বেগম (৬৬) , কেরোয়া হোসনেআরা বিদ্যালয়ে জাহাঙ্গীর আলম (৭০), চরবসন্ত প্রাথমিক বিদ্যালয়ে আলম(৭৭), গাজীপু মুসলিম উচ্চ বিদ্যালয়ে জাকির হোসেন (৫০), মানিক রাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আমিন (৪৪) জানান, এই প্রথম এতো ভোটার ভোট দিতে এসেছেন।
এর পূর্বে কখনো এতো ভোটার ভোট দিতে আসেননি। কোন ধরনের ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরে আনন্দিত হয়েছি। ভোটররা অভিযোগ করেন ভোট দিতে একটু দেরি হচ্ছে।
এতো ভোটার উপস্থিতি দেখে কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসাররাও আনন্দিত।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ নিউজ লেখা পর্যন্ত শুনা গেছে শুনা গেছে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের বাইরে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে।
স্বতন্ত্র চিংড়ি প্রতিকের প্রার্থী এমএ হান্নান দাবি করেন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে নারীদের ভোটে আসতে বাদা প্রদান করেছে একটি পক্ষ।
প্রতিবেদক: শিমুল হাছান,
১২ ফেব্রুযারি ২০২৬