Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান বিজয়ী
এমএ হান্নান

ফরিদগঞ্জে বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান বিজয়ী

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান চিংড়ি প্রতীক নিয়ে ৪ হাজার ৬২৭ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদকে হারিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অবিরত ভোট গ্রহণ শেষে স্ব স্ব কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী চিংড়ি প্রতিক-৭৩৪৬৬ ভোট, ধানের শীষ প্রতিক – ৬৭৮৩৩ ভোট, দাঁড়িপাল্লা প্রতিকে ৬২২৩২ পেয়েছেন।

পোস্টাল ভোটে  ৬১১৭ জন ভোটার ভোট দিয়েছে।

পোস্টাল ভোটের ঘননা অনুযায়ী চিংড়ি প্রতিকে ৩৭৬ ভোট, ধানের শীষে ১৩২২ ভোট, দাঁড়ি পাল্লায় ৪৪১৯ ভোট পেয়েছে।

নির্বাচনে ১১৮ টি কেন্দ্র ও দেশী চাকুরিজীবি এবং প্রবাসীদের পোস্টাল ভোট থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিদ্রোহী প্রার্থী এমএ হান্নান ৭৩ হাজার ৮৪২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়ন মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ২১৫ ভোট। ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৬৬ হাজার ৫০৫ ভোট। 

প্রতিবেদক: শিমুল হাছান,
১২ ফেব্রুয়ারি ২০২৬