ফরিদগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা আসছেন কেন্দ্রীয় নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের পক্ষে জোরদার প্রচারণার অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এক বিশাল নির্বাচনী জনসভা। ৯ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, প্রশিক্ষণবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা, স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এইচ এম সাইফ আলি খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আবিদ।

আয়োজকদের দাবি, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং স্থানীয় উন্নয়ন-প্রত্যাশা তুলে ধরতেই এই জনসভার আয়োজন করা হয়েছে। এতে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
৮ ফেব্রুয়ারি ২০২৬