Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু
টেলিভিশন

ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পেশাদারিত্বের বিকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নিজেদের ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফরিদগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম।

শনিবার (১ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মাই টিভি কার্যালয়ে উপজেলায় কর্মরত স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়।

সর্বসম্মতিক্রমে সভায় ফোরাম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মাই টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন বেলাল আহ্বায়ক এবং মোহনা টিভির প্রতিনিধি মো. ফাহাদ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন চ্যানেল ওয়ানের জাহিদুল ইসলাম ভূঁইয়া ও চ্যানেল এসের জসিম উদ্দিনসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, নবগঠিত এই ফোরাম সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে টেলিভিশন সাংবাদিকদের অধিকার আদায়ে সংগঠনটি সোচ্চার থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিজস্ব প্রতিনিধি/
১ আগস্ট ২০২৬