ফরিদগঞ্জে কিশোরীকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে যুবক আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মেহেদি হাসান মিরাজ (২৪) নামে এক যুবককে জনতা ধরে ফোন করে পুলিশের হাতে তুলে দিয়েছে। 

উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামে মঙ্গলবার (১২ মে) এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মেহেদি হাসান মিরাজ ঢাকার সাভারের বিরুলিয়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। সে ওই এলাকায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসে এই ঘটনা ঘটায়।

জানা গেছে, মঙ্গলবার ওই কিশোরী (১৪) নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ঘরের দরজা খোলা ও একা থাকার সুযোগে অভিযুক্ত মেহেদি হাসান মিরাজ তাকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাতেনাতে ধরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে পুলিশি হেফাজতে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মেহেদি হাসান মিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৩ মে ২০২৬