ফরিদগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭১ সদস্যের ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জনাব শরীফুল ইসলাম (দেওয়ান শরীফ) এবং সদস্য সচিব হিসেবে জনাব এড. মো. আব্দুল জব্বার।

এছাড়া উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সৈকত হোসেন আমিন, যুগ্ম আহ্বায়ক হিসেবে ফারুকুল ইসলামসহ অন্যান্য, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জনাব রাকিব পাঠান, যুগ্ম সদস্য সচিব (আইটি ও প্রচার সেল) মো. মামুনুর রশিদ ও অন্যান্যগণ। সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন রাজ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরে আলম ভুঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সদস্য হিসেবে হাফেজ ইয়াসিনসহ প্রমূখ।

আগামী ছয় মাস অথবা পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি/
১৫ মার্চ ২০২৬