ফরিদগঞ্জ ইউএনও-কে ইউপি হিসাব সহকারী অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিককে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশন (বাপাকা) ফরিদগঞ্জ শাখা ও জেলা কমিটির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের পক্ষে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন বাপাকা ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মহসিন হাসান (শুভ্র) ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম (শাওন)।
এ সময় উপস্থিত ছিলেন বাপাকা চাঁদপুর জেলা কমিটির অর্থ সম্পাদক আব্দুর রহমান স্বপন, সুবিদপুর পূর্ব ইউনিয়নের হিসাব সহকারী কামাল হোসেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের হিসাব সহকারী তারেক আজিজ পাটওয়ারী, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের হিসাব সহকারী শুভ কৃষ্ণ দাস, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হিসাব সহকারী মো. মাসুদ গাজী এবং রূপসা উত্তর ইউনিয়নের হিসাব সহকারী প্রদীপ চন্দ্র দাস।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মময় জীবনের সার্বিক সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন।
একই সঙ্গে ইউনিয়ন পরিষদ পর্যায়ের প্রশাসনিক ও আর্থিক সার্বিক কার্যক্রমকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গতিশীল রাখতে ইউএনওর সার্বিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
নবাগত ইউএনও মো. মেহেদী হাসান মানিক উপস্থিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রতিবেদক: শিমুল হাছান/
১ অক্টোবর ২০২৬