অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৩৬ জুলাই’ আন্দোলনের ফসল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্যতীক্রম ধর্মী এই নির্বাচনে দলীয় বা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি দিতে হবে গণভোট। নির্বাচনে এই আসনে বর্তমানে ব্যালটের হিসেবে ৮ জন প্রার্থী থাকলেও বাস্তবে রয়েছেন ৭ জন প্রার্থী! কারণ, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকে প্রার্থী মো. গোলাফ হোসেন বিএনপি মনোনীয়ত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নির্বাচনে প্রার্থীরা কে কোথায় ভোট দিবেন সেই বিষয়টিও আগ্রহ রয়েছে সাধারণ ভোটারদের মাঝে। তথ্য সূত্র বলছে, লেবার পার্টি মনোনীত আনারস মার্কার প্রার্থী নাসিমা নাজনীন সরকারভোট দিবেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সিকিরচার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার ২৬৯৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৩৯৯ এবং মহিলা ভোটার ১২৯৭ জন। বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত হাতি প্রতীকের তরুণ প্রার্থী মো. ফয়জুন্নুর ভোট দিবেন মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সাহাবাজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার ২৮৩৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৩৯১ এবং মহিলা ভোটার ১৪৪৫ জন।
জনমত ও ভোট ব্যাংক হিসেবে জয়ের দ্বার প্রান্তে থাকা বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ড. জালাল উদ্দিন ভোট দিবেন মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দ্বিতীয় ভবনে। এই কেন্দ্রেটি পুরুষ ভোটারের জন্য এবং মোট ভোটার ৩০২১ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মানসুর আহমেদ সাকী ভোট দিবেন মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার পয়ালী কাদের বক্স মেমোরিয়াল (কে.বি.এম) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রেটি পুরুষ ভোটারের জন্য এবং মোট ভোটার ৪৩৯২ জন। জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী এমরান হোসেন মিয়া ভোট দিবেন মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার ৩৫৯২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৭৯১ এবং মহিলা ভোটার ১৮০১ জন।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) মনোনীয়ত প্রার্থী ছাতা প্রতীকে বিল্লাল হোসেন মিয়াজী ভোট দিবেন মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার ২৬৮২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৩৩১ এবং মহিলা ভোটার ১৩৫১ জন।
বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো গণঅধিকার পরিষদের প্রার্থী মো. গোলাফ হোসেন ভোট দিবেন মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার ২৫৮৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১২৬৭ এবং মহিলা ভোটার ১৩১৮ জন। তবে ব্যতিক্রম হলেন বাংলাদেশ নাগরিক ঐক্য মনোনীয়ত কেটলি প্রতীকের প্রার্থী মো. এনামুল হক। তাঁর নিজ এলাকা মতলব পৌরসভার পশ্চিম বাইশপুর হলেও তিনি ভোটার হিসেবে ভোট দিবেন ঢাকা আইডয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে!
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১১ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur