Home / জাতীয় / আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
dr Unuos

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এ ভাষণ দেয়া হবে তিনি।

মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলেও ভাষণটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে বাড়তি তৎপরতার মধ্যে প্রধান উপদেষ্টার এ ভাষণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

১০ ফেব্রুয়ারি ২০২৬
এ জি