Home / জাতীয় / প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন মাহদী আমিন
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন মাহদী আমিন

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে তাদের দায়িত্ব বণ্টন করা হয়।

উপদেষ্টার দায়িত্ব বণ্টনে মধ্যে প্রতিমন্ত্রী পদমর্যাদায় (শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়) নিয়োগ দেয়া হয়েছে চাঁদপুরের কৃতি সন্তান মাহদী আমিনকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়েছেন মাহদী আমিন।

মাহদী আমিনের ফেসবুক স্ট্যাটাস-

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আমার কাজের যে ব্যাপ্তি, তার অংশ হিসেবে শিক্ষা ও কর্মসংস্থানের সঙ্গে সংশ্লিষ্ট চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করায় মাননীয় প্রধানমন্ত্রী ও জনগণের নেতা তারেক রহমানকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ।

প্রসঙ্গত, মাহদী আমিন চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে কৃতি সন্তান।

চাঁদপুর টাইমস রিপোর্ট/
২৪ ফেব্রুয়ারি ২০২৬