প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরসূচি চূড়ান্ত, হাজীগঞ্জে হচ্ছে না জনসভা

১৬ মে (শনিবার) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার (১১ মে ২০২৬) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে চূড়ান্ত সফরসূচি প্রকাশ করা হয়েছে।

এতে হাজীগঞ্জ উপজেলার জনসভা বাতিল করা হয়েছে, যুক্ত করা হয়েছে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠের পথসভা। সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। সাড়ে ১১ টায় তিনি বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন।

দুপুর সাড়ে বারোটায় তিনি শাহরাস্তি খোর্দ্দ খাল খননের উদ্বোধন করবেন। দুপুর পৌনে দুটায় তিনি চাঁদপুরে বিশ্বখাল খনন কাজের উদ্বোধন করবেন। বেলা সাড়ে তিনটায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেল ৫ টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সভায় যোগদান করবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দিবেন।

স্টাফ রির্পোটার, ১১ মে ২০২৬