প্রধানমন্ত্রী আগমনকে স্বাগত জানিয়ে চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

প্রধানমন্ত্রী  ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে মিছিল ও সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার আইনজীবী।

বুধবার ১৩ মে ২০২৬ সকাল ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি কোট এলাকার প্রদক্ষিণ করে পুনরায় কোটের সামনে এসে শেষ হয়। মিছিলে  নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তারেক রহমানকে স্বাগত জানান।

মিছিল শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. শরিফ মাহমুদ ফেরদাউস শাহিন।

ফোরামের সাধারণ সম্পাদক ও চাঁদপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক- অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাড.  কুহিনুর বেগম ,জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন,  চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড, শামছুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক অ্যাড.  জাকির হোসেন ফয়সাল, স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতি ও ফোরামের  সাবেক সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবী অ্যাড. হেদায়েতুল্লাহ, অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. হারুনুর রশিদ, অ্যাড. আবুল কালাম সরকার, অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড.শিরিন সুলতানা সুপ্তা, অ্যাড. আক্তার সরকার,

অ্যাড. মাসুদ প্রধানীয়া, অ্যাড.নাজিমুল্লাহ বাপ্পি, অ্যাড.;সায়েম, অ্যাড.তৌহিদুল ইসলাম তরুন,  অ্যাড.আলম খান মঞ্জু, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. মোহাম্মদ আলী, অ্যাড. মাহমুদুল হাসান কবির, অ্যাড. সানি,অ্যাড. জাবির হোসেন, 

অ্যাড.রাশেদ মাহমুদ, অ্যাড. আবু বকর মুন্না,অ্যাড. রিপন  প্রমুখ।

শরীফুল ইসলাম/ ১৩ মে ২০২৬