প্রধানমন্ত্রীর জনসভায়  মতলব দক্ষিণ থেকে হাজারও নেতাকর্মীর অংশগ্রহণ 

চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্ধোধন ও জনসভাস্থলে  মতলব  দক্ষিণ উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড.মো.জানাল উদ্দিনের সৌজন্যে মতলব দক্ষিণ উপজেলা এবং মতলব পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মতলব দক্ষিণ উপজেলা  এবং মতলব পৌর বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল,মহিলা দল,ছাত্রদল  ও শ্রমিকদলের ইউনিট প্রধানের নেতৃত্বে  প্রধানমন্ত্রী  তারেক রহমানের শুভাগমনের  স্লোগান দিতে দিতে মতলব থেকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়।

এছাড়া  উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, নারায়ণপুর, খাদেরগাঁও  এবং উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়ন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন -শুভেচ্ছা স্বাগতম মিছিল করতে করতে সভাস্থলে যোগদান করেন। দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর চাঁদপুরে তার এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তিনি খাল খনন কাজসহ দিনভর বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন ও পরিদর্শন শেষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধাণমন্ত্রী তারেক রহমান। এছাড়া চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড. মো.জালাল উদ্দিন, চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ সাংসদগণ।

এদিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে মতলব দক্ষিণ উপজেলা  থেকে প্রায় সাড়ে ৩ হাজার নেতাকর্মী স্থানীয় সাংসদ ড.মো.জালাল উদ্দিনসহ  দলের প্রধানের ছবিসম্বলিত হলুদ গেন্জি গায়ে দিয়ে সুশৃঙ্খলভাবে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা.শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা শ্রমিকদলের সভাপতি বাবুল ফরাজি, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম কাইপু,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান, সহ সভাপতি মোতালেব হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

-মাহফুজ মল্লিক/ ১৭ মে ২০২৬