প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে যুবদলের মতবিনিময় সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব সোহেল হাজীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, মজিবুর রহমান মজু, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, কাশিম গাজী, শাহ মাহমুদ সেলিম হাজী, অলিউল্লা গাজী, সহ যোগাযোগবিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, সদর উপজেলা যুবদলের সদস্য শওকত কারী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ মাল, সাধারণ সম্পাদক শাহ আলম সরদার, ৩ নং ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম হাজী, ৪ নং ওয়ার্ডের সভাপতি ঈমান মিজি, ৬ নং ওয়ার্ডের সভাপতি ইকবাল পাটোয়ারি, ৭ নং ওয়ার্ডের সভাপতি বিল্লাল হোসেন পাটোয়ারি, সাধারণ সম্পাদক মিলন মিজি, ৮ নং ওয়ার্ডের সভাপতি ইব্রাহিম তালুকদার এবং ৯ নং ওয়ার্ডের সভাপতি নাসির হাজীসহ ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের বিষয় নয়, বরং অতীতের আন্দোলন-সংগ্রামের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার। তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/
২৬ অক্টোবর ২০২৬