চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান যোগদান

চাঁদপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান সোমবার (২৯ জুন) আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। যোগদানের মুহূর্তে বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জনাব জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) জনাব মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মাহির আসেফ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মিয়াজী আলিফ ইমরান’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট/ ২৯ জুন ২০২৬