চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বাজার ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় করা হয়েছে। সাচার বাজার ব্যসায়ীদের সাথে বৃহস্পতিবার দুপুরে সাচার বাজারে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ (এসপি) সুপার মোঃ রবিউল হাসান।
এসময় তিনি বলেন, বাজারে নির্ভিগ্নে ক্রেতামুখি ও যানযট নিরসন করতে বাজার ব্যবসায়ীদের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধ পুলিশের একার পক্ষে সম্ভব না। এসকল অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ করতে সকলে মিলে পুলিশকে সহযোগীতা করলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।
কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে ও কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল হকের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া-শাহরাস্তি থানার সার্কেল (এএসপি) মোঃ আব্দুল হাই, সাচার পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ শাহ জাহান, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ গোলাম আজম সজিব ভূইয়া, সাধারণ সাধারণ স¤পাদক জিয়া উদ্দিন মজুমদার, সাচার ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম সবু, ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন বাবু,সাধারণ স¤পাদক সোহেল রানা সহ আরো অনেকে। পরে পুলিশ সুপার রবিউল হাসান সাচার বাজারে অবস্থিত পুলিশ ফাঁড়ি ও বাজারের বিভিন্ন সমস্যার সমাধানে পরিদর্শন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১২ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur