আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন চেয়ে আনুষ্ঠানিক নির্বাচনী আগাম প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী মাও. মো: জসীম উদ্দীন।
নির্বাচনকে ঘিরে তিনি রবিবার দিনভর কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর, ভূইয়ারা, উত্তর পালাখাল, দোয়াটি, বাঁচাইয়াসহ বিভিন্নস্থানে সাধারণ মানুষ ও ব্যাবসায়ীদের কাছে দোয়া চেয়ে প্রচারণা চালান। ৪নং পালাখাল মডেল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাও. মো: জসীম উদ্দীন বলেন, বিগত দিনে অনেককেই এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এবার আমাকে একবারের জন্য আপনাদের সেবা করার সুযোগ দিন। নির্বাচিত হলে বেকার সমস্যা সমাধানে ইনসাফ ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন প্রতিষ্ঠায় কাজ করে যাবো। এজন্য তিনি ইউনিয়বাসীর দোয়া ও সহযোগীতা চেয়েছেন।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন জামায়াত ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাও. মো: জসীম উদ্দীন বর্তমানে পালাখাল মডেল ইউনিয়ন জামায়েত ইসলামীর আমির, উপজেলা জামায়াত ইসলামের কর্মপরিষদের সদস্য ও কচুয়ার ঐতিহ্যবাহী রহিমানগর লতিফিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
-কচুয়া প্রতিনিধি/ ৩ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur