পালাখাল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সবুজ হোসেন প্রধানের গণসংযোগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,ইউনিয়ন বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো: সবুজ হোসেন প্রধান গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। শনিবার বিকেলে তিনি ইউনিয়নের সফিবাদ, শংকরপুর, আইনপুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে কথা বলেন। গণসংযোগকালে সবুজ হোসেন প্রধান আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি তুলে ধরে সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে পালাখাল মডেল ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ করতে চান। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে কথা বলেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন। গণসংযোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। চেয়ারম্যান প্রার্থী সবুজ হোসেন প্রধান বলেন, “আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। নির্বাচনে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি। সুযোগ পেলে পালাখাল মডেল ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।” এ সময় তার সঙ্গে স্থানীয় সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২২ আগস্ট ২০২৬