পালবাজারের মুরগী ব্যবসায়ীর প্রতারণা তদন্তে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার

চাঁদপুরের ঐতিহ্যবাহী পাল বাজারের মুরগি ব্যবসায়ী জাহিদ ব্রয়লার হাউজ এর মালিক মোঃ বিল্লাল হোসেন এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার পাল বাজারের জাহিদ ব্রয়লার হাউজে অভিযান পরিচালনা করছেন। ৮ সেপ্টেম্বর বুধবার দুপুর প্রায় ১২ টায় সময় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

পালেবাজার মুরগী ব্যবসায়ী জাহিদ ব্রয়লার হাউজ বিয়ের অনুষ্ঠানের মুরগি বিক্রিতে প্রতারণা করে ওজনে কম দেওয়ার অভিযোগ করেন এক ভুক্তভোগী। ঐ ভুক্তভোগী সঠিক বিচার পাবার জন্য চাঁদপুর জেলা প্রশাসক. পুলিশ সুপার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের আলোকে ভোক্তা অধিকার চাঁদপুর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান গত ৮ সেপ্টেম্বর বুধবার জাহিদ ব্রয়লার হাউজের মালিক মোঃ বিল্লাল গাজীকে চিঠি দিয়ে চাঁদপুর জেলা প্রশাসক কার্যলয় আনেন এবং বাদী বিবাদীর দুইপক্ষের কাছে আলোচনা শুনেন। পরে তিনি পালের বাজার মুরগীর ব্যাবসায়ীর দোকানে গিয়ে সড়জমিনে তদন্ত করেন। এ সময় একটি ব্রলার মুরগী ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজন দেন এবং মুরগী ছোলার পর কত গ্রাম হয় তা দেখেন। পরিস্কার করার পর ৬৩০ গ্রাম হয় দেখেন। এদিকে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী মোঃ আবুল হাসেম গাজী মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য গত ৬/৮/২০২৬ ইং বৃহস্পতিবার পাল বাজারের মুরগী ব্যবসায়ী জাহিদ ব্রয়লার হাউজ এর মালিক মোঃ বিল্লাল গাজীর কাছে ১০০ পিছ মুরগির অর্ডার করেন। যা ওজনে ৮৫০ থেকে ৯০০ গ্রামের মুরগী দেওয়ার কথা। কিন্তু তিনি তা না দিয়ে ৩৫০ গ্রাম থেকে ৭০০ গ্রামের মুরগী দেন। ওজনে অনেক কম দেয় এটা একটা প্রতারণা। ছোট মুরগী দেওয়ার কারণে আমার মেয়ের বিয়ে অনুষ্ঠান বিঘ্ন ঘটে যাতে আমার অনেক সম্মানহানী ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হই।

এদিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। মুরগী ব্যবসায়ী জাহিদ ব্রয়লার হাউজ এর মালিক মোঃ বিল্লাল গাজী দুপক্ষকে ডেকে আনা হয়েছে। তাদের কথা শুনেছি তার পর বাজারে গিয়ে মুরগী ওজন দেওয়া হয়েছে। অভিযোগ প্রর্যালোচনা চলছে। উপযুক্ত প্রমান পেলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

এদিকে বারে আসা অনেক ক্রেতা ও দোকানদার ব্যবসায়ীরা জানান পালেবাজার জাহিদ ব্রয়লার হাউজ এর মালিক মোঃ বিল্লাল গাজী মুরগী ওজনে কম দেওয়ার কারনে আরোও একবার প্রশাসন তার বিরুদ্ধে অভিযান করেন। তিনি কয়েকবার জরিমানা দিয়েছেন। এই প্রতারণার বিচার হওয়া উচিৎ বলে মনে করেন বাজার ব্যাবসায়ীরা। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করেন। পালের বাজারের অসাধু ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা দরকার বলে মনে করেন ভুক্তভোগী মোঃ আবুল হাসেম গাজী সহ অসংখ্য ক্রেতারা সাধারণ মানুষ। স্থানীয় ক্রেতাদের মাঝে বেশ আলোচিত একটি বিষয় পালের বাজার মুরগী ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে ওজনে কম দিয়ে বেশী দামে মুরগি বিক্রি করছে।

অন্যদিকে ফরিদগঞ্জের রুপসার গরু ব্যবসায়ী ও কসাই আজিজ আহম্মদ, মোঃ রুবেল, মোজাম্মেল, সিএন জি চালক সহ সংঙ্গবদ্ধ দল গরু ক্রয় করা থেকে শুরু করে জবাই করা পযন্ত একটি গরুর মাংসের প্রায় অধেক চুরি করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। তারা ১টি গরু ও দুইটি খাসি জবাই করে গত ০৬/০৮/২০২৬ রাত প্রায় ৯টা ৪৫ মিনিটের সময়। চাঁদপুর কসাই খানায় জবাই করে পরে গরুর মাংস ৩০ কেজি আর খাসির মাংস চুরি করে নিয়ে যায়। আবুল হাসেম আরো বলেন, প্রথমে মোঃ হেলাল আমাকে ফোন করে চাঁদপুর থেকে ফরিদগঞ্জ নিয়ে গরু এবং ছাগল ক্রয় করে দেয়। সে নিজে উপস্থিত থেকে ও আত্মীয়স্বজন সহকারে ক্রয় থেকে শুরু করে কসাই ঠিককরে দেয়। তাহার কথা অনুযাই আমি গরু এবং ছাগল ক্রয় করি। খাসির মাংস গরুর মাংস চুরি হওয়ায় তার লম্বা হাত রয়েছে। চুরির ঘটনায় আমি সাথে সাথে তাদেরকে জানাই এবং অন্য ব্যবসায়ীদের জানাই। তারা কেউ পাত্তা দিচ্ছে না । তারা আমাকে নানান কথা বলে হুমকি প্রধান করে। গরু ব্যবসায়ী কসাই আজিজ আহম্মদ ও মোঃ রুবেল, মোজাম্মেল, সিএনজি চালকসহ সংঘবদ্ধ দল। আমি প্রশাসনের কাছে প্রতারনা ও চুরি বিচার চাই। আবুল হাসেম আরোও বলেন আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান সুন্দর করতে রাতের মধ্যে দাওয়াতি মেহমান খাবারের ব্যবস্থা করতে এক থেকে দের লক্ষ টাকার ধার-দেনা করে দিশাহারা হয়ে পরি। কসাই চোর চক্র বা মুরগী ব্যবসায়ীর প্রতারনার শিকারে মানহানি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হই।

ভুক্তভোগী মোঃ আবুল হসেম গাজী তিনি তার সম্পপুর্ণ ক্ষতি পূর্ণ ফেরত সহ আইন শৃংখলা বিধি বিধান মতে প্রশাসনের কাছে বিচার চেয়ে চাঁদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার,সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর এর বরাবর লিখিত অভিযোগ দেন। এদিকে জানা যায় পাল বাজারের এসব ব্যক্তি ও ব্যবসায়ীরা প্রতিনিয়তই মানুষের সাথে প্রতারণা করে বেড়ায়।

প্রতিবেদক: এমকে এরশাদ/
১১ সেপ্টেম্বর ২০২৬