“মানুষ মানুষের জন্য”-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি স্টুডেন্ট ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এলাকার অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পালগিরি বাসস্ট্যান্ড সংলগ্ন পালগিরি স্টুডেন্ট ক্লাব ও পাঠাগারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী কয়েকজন মানুষের হাতে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
পালগিরি স্টুডেন্ট ক্লাবের সভাপতি সালাউদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, রহিমানগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. হুমায়ুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শাহজাহান বিএসসি, ইউপি সদস্য আমির হোসেন ও শিক্ষানুরাগী আনিসুর রহমান।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। শুধু অর্থ দিয়ে নয়, মানবিকতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পালগিরি স্টুডেন্ট ক্লাবের মতো সামাজিক ও মানবিক সংগঠনগুলো তরুণদের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি করছে-যা অত্যন্ত প্রশংসনীয়। তারা আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ডে স¤পৃক্ত হওয়া প্রয়োজন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর যে উদ্যোগ পালগিরি স্টুডেন্ট ক্লাব নিয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি সাব্বির হোসেন রিয়াদ, অর্থ বিষয়ক স¤পাদক সাখাওয়াত হোসেন, প্রচার স¤পাদক ইমাম হোসেন, সহ সংগঠনের অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৬ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur