চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “নির্বাচনী প্রচারণার শেষ দিনে আমি আপনাদের কাছে অনুরোধ করছি—ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন এবং পরিবর্তনের অংশীদার হোন।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আয়োজিত এ জনসভা শেষ দিনের প্রচারণায় ব্যাপক সাড়া ফেলে।
বক্তব্যে বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল যখন টেন্ডার ও চাঁদাবাজির মতো ইস্যুতে ব্যস্ত ছিল, তখন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার আদায় এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ছিল।” তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি ভোটের দিন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করুন।”
নারীর নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচারের বিষয়েও তিনি বক্তব্য রাখেন। তার দাবি, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং নারীরা স্বাধীন ও নিরাপদভাবে চলাফেরা করতে পারবে। তিনি বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠিত হলে জনগণ সকল বিষয়ে নির্ভয়ে জবাবদিহি নিশ্চিত করতে পারবে।”
রূপসা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির জামিরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. হারুনুর রশিদ ওসমানী, উপজেলা আমির মাওলানা মো. ইউনুছ হেলাল, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, চাঁদপুর জেলা শিবিরের সেক্রেটারি হাছিবুর রহমান, হাবিবুল্লাহ ভুঁইয়াসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান এবং ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের অনুরোধ
প্রতিবেদক: শিমুল হাছান,
৯ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur