ন্যায়বিচার নিশ্চিতকরণে চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের সমন্বিত সেমিনার

চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর সাম্প্রতিক সংশোধনী ও করণীয় বিষয়ে প্যানেল আইনজীবী ও স্টেকহোল্ডারদের সমন্বয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় চাঁদপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

সভাপতির বক্তব্যে তিনি নবনিযুক্ত লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের অভিনন্দন জানিয়ে বলেন, দায়িত্বপ্রাপ্ত আইনজীবীদের যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে এবং লিগ্যাল এইডের মামলাগুলোতে নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি জানান, প্রতি মাসে কারাগার পরিদর্শন করা হয় এবং লিগ্যাল এইডের হটলাইন নম্বরের মাধ্যমে প্রয়োজনীয় আইনি সহায়তা পাওয়া যায়।

তিনি আরও বলেন, অসহায় ও বিচারপ্রার্থীদের জন্য লিগ্যাল এইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেউ যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। লিগ্যাল এইডের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিচারক ও আইনজীবীদের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সিভিল জজ মো: আবদুল আলীম-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) বিচারক শরাফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) বিচারক কামাল হোসেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজলা রানী চাকমা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল কবীর, চাঁদপুর প্রেস ক্লাব-এর সভাপতি সোহেল রুশদী এবং জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূইয়া।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুরে লিগ্যাল এইড কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে। এ কার্যক্রমে প্রেস ক্লাব সহযোগিতা অব্যাহত রাখবে এবং লিগ্যাল এইড সংক্রান্ত তথ্য গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচার করা হবে। কারাগারে কোনো অসহায় বন্দি থাকলে তার তথ্য প্রদানের বিষয়ে জেল সুপারের সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়া বক্তব্য দেন জিপি অ্যাডভোকেট এ.জেড.এম রফিকুল হাসান রিপন, পিপি অ্যাডভোকেট কোহিনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দীন মেহেদী হাসান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোঃ রফিকুল হাসান ফয়সল, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট শিরিন সুলতানা সুপ্তা, অ্যাডভোকেট নুরুল হক কমল, অ্যাডভোকেট আলম খান মঞ্জু, অ্যাডভোকেট হান্নান কাজী, অ্যাডভোকেট এইচ এম হেলাল ও অ্যাডভোকেট বিশ্বজিৎ কর রানা প্রমুখ।

সেমিনারে বিচারক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্যানেল আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৫ ফেব্রুয়ারি ২০২৬