সরকার দেশের অভ্যন্তরীণ নৌযানে যাত্রী পরিবহনের ভাড়া পুন:নির্ধারণ করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১ শ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২.৭৭ টাকা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২.৯৫ টাকা করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখার এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। আজ বুধবার এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ মোতাবেক সরকার যাত্রীভাড়ার এ নতুন হার নির্ধারণ করেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২.৩৮ টাকা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২.৫২ টাকা করা হয়েছে।
আর জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
জনস্বার্থে পুনঃনির্ধারিত এই ভাড়ার হার ২০২৬ সালের ৫ মে থেকেই কার্যকর বলে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
৬ মে, ২০২৬ বাসস
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur