নীলকমল ওছমানিয়া উবির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুরের হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে, সিনিয়র সহকারী শিক্ষক আলী আকবর এবং সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বেনজির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল বলেন, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে। তোমাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। শিক্ষার্থীদের সুস্থ-সবল ও সুন্দর করে গড়ে তোলার উপযুক্ত সময় হচ্ছে স্কুলজীবন। সুস্থ শরীর গঠনে তাদেরকে নিয়মিত ক্রীড়া-খেলাধুলা ও শরীর চর্চার প্রতি উৎসাহ যোগাতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর দায়িত্ব স্কুলের সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের। শিক্ষার উন্নয়নের সাথে সাথে ক্রীড়া ও সংস্কৃতি অগ্রগতির জন্য আগামী প্রজন্মের শিশুদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। ভাল লেখাপড়া, ক্রীড়াই দেশকে ও যোগ্য নাগরিকদের সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। শিক্ষার্থীদের প্রতি পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে হৃদয়ে দেশপ্রেম ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার আহবান জানান। জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন। খেলাধুলায় মনোনিবেশ করে মাদক থেকে বিরত থাকার নির্দেশ দেন। নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা, দীক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়াবে এটাই প্রত্যাশা করি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর আগমনে স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়। প্রধান অতিথিকে ব্যাচ পরিয়ে দিয়ে বরণ করে নেয় এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরষ্কার বিতরনের পরে প্রধান অতিথি বিদ্যালয়ের ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিদ্যালয়ের বিগত বছরের বোর্ড পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং শিক্ষার পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতি বিকাশে প্রতিযোগিতার মাধ্যমে দেশের সম্মান বয়ে আনার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান এবং স্কুলের সাফল্য কামনা করেন। ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করার জন্য শত শত মা ও বাবা এবং অভিভাবকরা বিদ্যালয়ের মাঠে উপস্থিত থেকে তাদের সন্তানদের উৎসাহ যোগায়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং অভিভাবকবৃন্দ।

পরিশেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাফল্য করার জন্য সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণী করেন প্রধান অতিথি মোঃ মোস্তফা কামাল ও বিশেষ অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
৩ ফেব্রুয়ারি ২০২৬