Home / চাঁদপুর / নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবে: হাতপাখা প্রার্থী
নির্বাচনে

নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবে: হাতপাখা প্রার্থী

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন। বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারি ) তিনি শহরের মিশন রোড থেকে শুরু করে ট্রাকঘাট, নতুন বাজার, পাল বাজার,বড় স্টেশন, রেলওয়ে হকার্স মার্কেট সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।

পথসভায় তিনি বলেন, এদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি।পতিত সরকার মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়েছিলো। দিনের ভোট রাতে করে মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে।

তিনি আরও বলেন,এদেশের সাধারণ শিক্ষার্থীদের অবদানে দীর্ঘ ১৭ বছর পর মানুষ হাসিমুখে ভোট কেন্দ্রে যাবে। এবছর রেকর্ড সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবে। চাঁদপুরে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিকঠাক থাকলেও ভোটের পূর্বে সীল তৈরি আমাদের মনে সংশয় তৈরি করেছে।তবে আমি আশাবাদী এই বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিবে এবং ১২তারিখ নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিবে

পথসভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান,সেক্রেটারী কে.এম ইয়াসিন রাশেদসানী,জয়েন্ট সেক্রেটারী শাহজামাল গাজী সোহাগ, ইসলামী আন্দোলনের চাঁদপুর পৌর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী শরীফ মৃর্ধা, জেলা যুব আন্দোলন সভাপতি মাওলানা ইমরান মিয়া,সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ ,জেলা শ্রমিক আন্দোলন সভাপতি আবুল বাশার তালুকদার, সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ বেপারী, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ফয়সাল,সাধারণ সম্পাদক আহম্মেদ ফরহাদ, পৌর সভাপতি আল আমিন।

এছাড়াও ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৫ ফেব্রুয়ারি ২০২৬