স্থানীয় নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম

সরকার অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার বিশ্ব হাত ধোয়া দিবসে বনানী বিদ্যানিকেতন স্কুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন,ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে,একই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে শুরু হওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

ঠাকুরগাঁও উপনির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে তিনি বলেন,তেমনি ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো শান্তিপূর্ণ করাবে সরকার। জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার।

২৮ অক্টোবর ২০২৬
এ জি