নারায়ণপুর পপুলার উবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

৮ এপ্রিল (বুধবার) দুপুরে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম। বক্তব্য তিনি বলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো শিক্ষাপ্রতিষ্ঠান বা সংগঠনের একটি আনন্দঘন আয়োজন। যা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, দলগত কাজ এবং সুস্থ প্রতিযোগিতা বৃদ্ধিতে সহায়তা করে ।তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মিয়াজী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমান, সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাইয়ুম হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিসান আহমেদ ও বিদ্যালয়ের অভিভাবক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৯ এপ্রিল ২০২৬